--------------------------------------------
দক্ষিণ দিকের ঘরে একটা রোদ রোজ
কিছুক্ষন দাঁড়ায় ঝলমল আলোর চাদর
গায়ে,সময়ের আলো বয়ে যাওয়ার আলো
একমুঠো বাচাঁর আলো সবটা ওই চাদরে
ঢাকা, ফেলে আসা সময়ের ইতহাসে হাওয়া
আর জলের গাড় আস্তরনে সেই রোদ চোখ
রাখে, একটা শিশুমনকেও তার চোখ এড়ায়
না,পুরোনো কাগজের নৌকায় রুপকথা
ভাসে আলোর নদীতে.... আমি হাসি এইভেবে
যে আমি প্রাপ্তবয়স্ক হয়েছি,হাস্নুহানা আর
রজনীগন্ধা মিলেমশে বাসর সাজায়, সবে
মাত্র শৈশব পেরোনো দিনটাকে উপচে পড়া
স্বপ্নেরা বিদায়ী শুভেচ্ছা জানিয়ে নকশীখোঁপা
বেধে সাজিয়ে দেয় অলংকারে, সদ্য যুবতি
দিনটা কেমন নিজের চেয়েও ভারি হয়ে ওঠে,
অথচ সারামুখে কোনো যন্ত্রণা নেই, এক
মোহন হাসি ভীষণ সুন্দর...বড্ড মিস্টি
দিন.....রোদ দুরত্ত্ব রেখে বারান্দায় আসে
চুপিসারে..... শরীর জুড়ে ঘামের গন্ধে দিন
এগিয়ে যায় তার সময়ের গাড়িতে জীবনের
সফরে স্টেশনের পর স্টেশন.....
জীবন যখন সরল রেখা নয় কবিতা কেন সহজ হবে , জীবনের থেকেই কবিতার উৎস আমি মনে করি ,যে শব্দচুক্তি মনকে ভাবায় না তা কখনই কবিতা নয় ।
বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫
সফর
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন