-----------------_------------
একটা বিশাল শব্দজব্দ মেলাতে
বসি রোজকার 'দৈনিক জাগরনে'র
কোনা ঘেঁষে, পাশাপাশি কিছু শব্দের
ফেরিওয়ালার আওয়াজ ওপরে ঝুলন্ত
বারান্দা উকি পাড়ে কয়েক গজ পথটুকু,
মগজ অভিধানের ভাণ্ডারে একটু আধটু
দারিদ্রতা বেস উসখুস করে,আড়চোখে
একটা চুমুক তোর বেশ বুঝি....কয়েক
টুকরো বিদ্রুপ ঠোঁটের কোনা বেয়ে চুইয়ে
পড়ছে, তবুও আমার সকালের এককাপ
চা এর ওম উড়িয়ে দিতে পারে না শব্দদের
লুকোচুরি হাতছানি-- আমাকে সবটুকু
কখনো ধরা দেয়নি ব্যাকরণ মেনে... আমিও
চাইনি সহজ সুত্রপথ, সাদা কাগজে কিছু
কথা তার স্মৃতি চিহ্ন রাখতে ব্যস্তবাগীশ
সারাটা বেলা, সবটুকু সমাধান কখনো
হয় কখনো বা নয়.... মাঝেমধ্যে এক
ছুট-- ছুট্টে পালাই যোজন দূরে আর নয়
এই খেলা এক অস্থিরতা জাল বিছিয়ে
দেয় ভাবনার শরীর জুড়ে,
পেছনে আশেপাশে এক আদৃশ্য শব্দজব্দ
আমায় ঘিরে থাকে আমার ছায়ার
হাতে নিবিড় ভাবে হাত রেখে,
জীবন যখন সরল রেখা নয় কবিতা কেন সহজ হবে , জীবনের থেকেই কবিতার উৎস আমি মনে করি ,যে শব্দচুক্তি মনকে ভাবায় না তা কখনই কবিতা নয় ।
বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫
শব্দজব্দ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন