---------------------------;/
জীবন যেন এক নাটক চরিত্র,
সাজিয়ে মঞ্চে ওঠা পর্বের পর
পর্ব অভিনয়..... মুহুর্তে মুহুর্তে
সাজসজ্জা বদলে সম্পুর্রনতার
রঙ মাখার প্রবল চেষ্টা, অবিরাম
কিছু অনুভব ছুঁয়ে ছুঁয়ে যাওয়া
আলো অন্ধকারের কারচুপি----,
কখনো পরিপূরক চরিত্রের খোজ
কখনো আগল দেওয়া বন্ধ দোর,
পরতে পরতে এক নতুনত্বর আস্বাদ,
মেলেনা আগের পর্বের সাথে......
তাই প্রতিটি অনুভুতির উপলব্ধিরা
আলাদা করে পরিচয় পত্র পেয়ে যায়,
ক্লান্তিহীন অভিনয় অবিরাম পরিক্রমণ
এ যেন সুক্ষাতিসুক্ষ বিন্দুরা হাত ধরে
এক বৃত্তপথ সম্পুর্ন....তারপর আচমকা
নাটকের যবনিকা পতন এক অদৃশ্য হাতে,
অভিলাষ চরিত্র চন্দ্রে না পাক কিছুটা
জ্যোতস্নায় ঠাঁই পায়... কিছুটা সময়ের
ইতিহাসে.....,,
জীবন যখন সরল রেখা নয় কবিতা কেন সহজ হবে , জীবনের থেকেই কবিতার উৎস আমি মনে করি ,যে শব্দচুক্তি মনকে ভাবায় না তা কখনই কবিতা নয় ।
বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫
একটা নাটক------------
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন