বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫

অপেক্ষা

------------------------------------
কতবার ঠিক কতবার হৃতপিন্ডটাকে
আহত করলে মৃত ঘোষিত হবে জানা নেই,
স্বর্গরথ এসে অপেক্ষা করছে শেষ যাত্রার
সঙ্গ হবে বলে...... শুধু বাকি মৃত ঘোষিত
হওয়া, ধমনীর উত্তপ্ততা শীতল হয়েছে
অনেকক্ষন, রক্তের রংও সেকা হয়ে গেছে
সময়ের আগুনে, স্কেলিটনটা মাংসপেশীর
সাথে সখ্যতা ভুলছে..... বিদায়ী রজনীগন্ধা
পচে যাওয়া মাংসের গায়ে সুবাসের চাদর
ঢাকা দিয়ে রেখেছে.... কৃষ্ণতুলশী  দৃষ্টিকে
আলিঙ্গনে ব্যেস্ত....কিন্তু কোথাও নদীর শব্দ
ভেসে আসেনি,শেষ ইচ্ছের সাধ নদীস্রোত
শুনতে শুনতে জাজিমটা বিছিয়ে নেবে----
এখনো হয়তো কিছুটা সময় বরাদ্দ বেচেঁ
থাকার হাতে,
সহস্র ছুরি বিদ্ধ হয়েও হৃতপিন্ডটা যে বিদ্রুপ
হাসি হেসেই চলেছে, তাই এখনো লজ্জায়
অপেক্ষারত মৃত্যু.......

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন