-------------------------
কথা দেওয়া একটা চলন্ত অভ্যেস অথচ
কথা রেখে হাতে হাত রেখে বাঁচা একেবারেই
সহজ নয়, একটা জীবন আর অজস্র কথারা
আসে যায়, উপন্যাসসমগ্র কখনো কোথাও
ভীষণ মন ছুঁয়ে যাওয়া লেপ্টে থাকা স্পর্শ,
কিছু উপলব্ধি যা কিনা আত্মাশ্রয় খুঁজতে
গিয়ে চড়াদামে জতুগৃহ মিলে যায়... মন
চিনতে সময়ের হাতে সময় ফুরিয়ে যায়,
দুটো চোখ একটা চাহনির ভাষাবোধ বুঝে
ভাষাবিদ হয়ে যায়, তবুও দৃষ্টির কিনারা
থেকে মনের জানালার কাঁচে কেবলি কিছু
শিশিরজল গড়িয়ে পরে ভোরের আলোর
আগে, সকল চাওয়া পাওয়ার বাইরে দরজায় কড়া নাড়ে ঘোমটাপরা এক শুন্যতা, সংগে একটা কফিন , কখনো
শুন্যতা ফিরে যায় কফিনের বুকে কিছু
কথা রেখে যায় একটা দম বন্ধ খামে,
এ কথারা কোনোদিন অংগিকার বদ্ধ
থাকে না তাই চলন্ত অভ্যেসের কাছে
আত্মা পরাধীন হলেও স্পর্শ কথা রাখতে
পারে না,
জীবন যখন সরল রেখা নয় কবিতা কেন সহজ হবে , জীবনের থেকেই কবিতার উৎস আমি মনে করি ,যে শব্দচুক্তি মনকে ভাবায় না তা কখনই কবিতা নয় ।
শনিবার, ২৩ জানুয়ারি, ২০১৬
যন্ত্রণাকে সাথে নিয়ে
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন