রবিবার, ৩১ জানুয়ারি, ২০১৬

বরাদ্দকৃত যন্ত্রণা

------------------------_

যুগান্তরের প্রতি স্তরে আমার যন্ত্রণার
আঁশটে গন্ধ এশহরকে পেরিয়ে জমির
আলপথ ধরে এক আশ্রয়ের বুকে প্রশ্রয়
পেয়ে যায়, মেঘের খেয়ায় দাঁড় বাইতে
বাইতে মাঝি গলাছেড়ে ভাটিয়ালি গানে
ভেতোরে চিনচিনে ব্যথাটার ঘনত্ত্ব কমায়,
বৃষ্টি মেখে শহরের বিঞ্জাপন ধুয়ে যায় যন্ত্রণা,
একটা প্রেমমাখা যন্ত্রণা শহরের পথে পথে
হন্যে হয়ে তোকেই খোঁজ করে, আর
ঠোঁটের লুকোনো তিলে একটুকরো হাসি
তোর আত্মা ছুঁয়ে আমার ঠোঁটে চুঁইয়ে পড়ে,
হারিয়ে যায় প্রতিদিনের ভিড়ে ব্যস্ততম শহরে
একটা বাঁচার আকুতি, একটা ভীষণ একলা মন,,

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন