শুক্রবার, ২৯ জানুয়ারি, ২০১৬

এখনো অনেক বাকি

----------------------------

সময়ের এক একটা পরত পেরিয়ে এসেছি
  ভিতু হতে লজ্জা করে ক্ষতদের কাছে,
জেনে গেছি হাতের রেখা ঘুমিয়ে থাকে
হাতের মুঠোয়, আঙুলে বিধে যাওয়া নকশি
সুঁচ এখন আমার রক্ত মেখে স্নান করে রোজ,
এফোঁড়ওফোঁড় করে বুকে পাতার পর পাতা
গল্প লিখে যায়,
খুব চেনা, একটা শীত হাওয়া  সে দিন সবেমাত্র
শেষ স্পর্শ ঘোষনা করেছে  খাঁচায় বন্দি
ধৈর্য  সমস্ত আশংকার সুচকে দাঁড়িয়ে এক
রহস্যের হাসি হেসে উঠেছিল এক অজানা
কারনে, নিভে যাওয়া পাঁজরের আগুনে পোড়া
রক্তের রঙ বদলে গিয়ে গনগনে কমলা,
আমার আর যন্ত্রণার মিলন কখনওই অসমাপ্ত
থাকেনি তাই মৃতু বলার কিছু নেই, ঈশানী কালো
মেঘের বুকে ঘুমন্ত সুর্যর সাথে আত্ম গোপোন
করলাম না,অনেকটা পথ বাকি অনেক না বলা
কথাদের জন্ম এখনো বাকি, শহুরে রাস্তা এক
রুমাল মেঠোগন্ধ খোঁজ করতে থাকায় বয়সকে
ক্লান্ত হতে চোখে পড়েনি,
কালো স্বপ্নে রাত ঘুমের অনেক গভীরে হেটে
যাওয়া  বাকি,বাকি এক একটা ভোরের
বুকে কিভাবে ঘন অন্ধকাররা ভালোবাসা
প্রশ্রয়ে রোজ রোজ আশ্রয় খুঁজে নেয়,
সময়ের পরতে পরতে জীবনের অনেক
কোলাজ সাজানো এখনো বাকি,বাকি
কাচের জানলার  শিশিরজলে এক বিন্দু
নোনতা যন্ত্রণা মিশিয়ে একটা নদীপথ
এঁকে যাওয়া,

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন