----------------------------+
সেই ছেলেটা যার বুক পকেটে আরশি
নগরের পাগলিটার জন্যে কিছুটা স্পর্শ
একটা নীল খামে রাখা থাকে,
পাগলির বোবাকান্না ছেলেটার কবিতায়
শব্দময় হয়ে ওঠে, ছিন্ন ভিন্ন হৃদয়টাকে
পরম যত্নে জুড়তে থাকে নিজের ছাঁচে,
ভালোবেসে পাগলি মেয়ের বোবা না বলা
সব কথা এঁকে ফেলে নিজের বুকের ক্যনভাসে,
আকাশ থেকে রামধনু রঙ পেড়ে আনমনা
দুপুরবেলা সেই মেয়েটির গল্পে রঙ ভরে...
মেয়েটির বোবা বুকে ছেলেটির স্পর্শ...
ভালবেসে মরতে ইচ্ছে হয়.....এ কেমন
ছুঁয়ে থাকা! ছেলেটির বুক পকেটের নীল
খামে একটা গোলাপি বোবা প্রেম বন্দি
থাকতে ভালবাসে, ইচ্ছে করে না ফুরনো
অনেক কথা সেই ছেলেটির কবিতায় থাক,
ইচ্ছে করে না ফুরনো অনেক ক্রোশ
জোতস্নাপথ ভীষন দুজনে একা পাশা
পাশি সেই ছেলেটি আর আরশি নগরের
পাগলি মেয়ে হাটতে থাকুক... ছেলেটির
বুক পকেটে নীল খামে এখন মেয়েটি
নোনতা বোবাকান্নারা, সেই ছেলেটি
ভালবাসে আরশি নগরের এক পাগলিকে,,
জীবন যখন সরল রেখা নয় কবিতা কেন সহজ হবে , জীবনের থেকেই কবিতার উৎস আমি মনে করি ,যে শব্দচুক্তি মনকে ভাবায় না তা কখনই কবিতা নয় ।
মঙ্গলবার, ২৬ জানুয়ারি, ২০১৬
সেই ছেলেটির প্রেম
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন