বাড়তে থাকা বেলায় ভাঁজে পৃথিবীটা
রঙ গিরগিটির মতো বদলায় কি!
না গিরগিটীটা সূর্যঘড়ির কোন ঘেঁষে
পরিচয় বদলায়, তর্কটা প্রতিবারই
আচমকা থেমে যায়, এক অতর্কিত
মুহুর্ত ঠেলে দেয় সামনের পথে, রাত
এলে ভাবি ঠিক এখন এই হিরন্ময় রাত্রিতে
রঙ ছাড়া গিরগিটি কেমন দেখতে,সূর্য
কেবল কি রঙ এর জন্ম দেয় ? মানুষ
তবে কিসের জন্ম দাতা? পৃথিবীর আয়ু
শেষ হলে সৃষ্টির ফুরিয়ে যাবে কিনা
শিশিরের স্বছতায় জানা যাবে, সেদিন
সময়ের স্তব্ধ অতিত আগামির প্রশ্নের
জবাব কি দেবে?
জীবন যখন সরল রেখা নয় কবিতা কেন সহজ হবে , জীবনের থেকেই কবিতার উৎস আমি মনে করি ,যে শব্দচুক্তি মনকে ভাবায় না তা কখনই কবিতা নয় ।
বুধবার, ৬ জানুয়ারি, ২০১৬
ক্রমশ ---
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন