আমার হাতের আঙুল লেপ্টে থাকে
সময়ের প্রেম সুখের অশ্রুজলে যেই
স্নান করাই তাদের আঙুল চুইয়ে
কবিতা হয় সাদা পাতায়,
এমনি করে বাঁচবো জানা ছিলনা,
কানের কাছে সব সময় যন্ত্রণারা
ভালোবাসার গান গুনগুনিয়ে যায়,
একটা চাঁদ আলোর চাদর জড়িয়ে
নেমে আসে আমার খোলা বারান্দায়
খেলা করে, হাসে, কাঁদে, যন্ত্রণা আর
ভালোবাসা মাখে..... ফিরে যাবার
আগে কাঁচ রঙ উপহার দিয়ে যায়
তোর চোখে.... তাই দিয়ে সময়ের পর
সময় তুই জীবনের ছবি আঁকছিস,
এযেন আনমোনা কোনো শিল্পীর
নিরন্তর বয়ে যাওয়া সৃষ্টি, আমি মুগ্ধ
হই তোকে দেখে 'সই' এতো পারিস
কি করে? এ কোন নেশার উদ্দামতা
তোতে! তোর চোখের হাসি ঠোট ছুঁয়ে
জানায় যেমন করে তুই আমার যন্ত্রণাকে
আদি অনন্তকাল ধরে বুক পেতে আগলাস,
যেমন করে তোর আলতো ছোঁয়ায় আমার
গালে সুখ মাখাস,যেমন করে ক্লান্তিহীন
পথ চলিস যুগ যুগ ধরে আমার হাতে
হাত রেখে তেমনি আমার সবটুকু পারা,
জীবন যখন সরল রেখা নয় কবিতা কেন সহজ হবে , জীবনের থেকেই কবিতার উৎস আমি মনে করি ,যে শব্দচুক্তি মনকে ভাবায় না তা কখনই কবিতা নয় ।
শুক্রবার, ১ জানুয়ারি, ২০১৬
সই-সুজন -------
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন