শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১

আরো একটা সংখ্যা

ও মহলায় চোখ রাখার বাকি জানলা গুলো এই মাত্র শীল করে দিলাম , 
মৃত্যুর পর আর কেউ ফিরে আসে না ...আমাকে এই সত্যিটা মানতেই হবে , 
সমস্ত জমি তে ছড়িয়ে দিতে হবে বিষ বৃক্ষের বীজ 
যাতে মাটি র সাথে মিশে যাওয়ার পরে ওই কবরের কাছে দু দন্ড দাঁড়িয়ে কাঁদার সুযোগ কেউ যেনো না পায় ।
কে নেক... আর কে ফরেব.. কোনো বিচারে যাবার ইচ্ছা নেই ।
অমিত দার দোকানে খুব সস্তায় ইঁদুর মারার বিষ পাওয়া যায় ....গত শনি বার  কে যেনো বলছিল ওই বিষের সাথে কলকে ফলের বীজ বড্ড ভালো গুপ্ত হত্যার জন্যে , 
এই শনিবার দুপুরে নিজের গুপ্ত হত্যায় সামিল হতে হলো .....ফেরা উচিৎ নয় যেখানে ভালোবাসার আড়ালে মিথ্যে প্রহসন , 
আর ফিরতে বলবে এমন কেউ অপেক্ষায় কোনো বাতাস হীন পৃথিবী হয় না  বুঝে নিতে হয় ।

এক দিন গলা ধাক্কা দিয়ে হৃদয় ছাড়া করার পর ...কি বা চাওয়া যায় , ... আসলে পেয়েছি অনেক , তুলনায় দিতে পারিনি তেমন কিছু,  তাই কম পরে যাওয়া ওজন দাঁড়িতে কুমকুম রঙের বিকেলে ইচ্ছার ভোরের ফুল ....তাই মেমসাহেব জানতো এ উপহার ব্যার্থ যাবে না ।
ভুলে যেও সময় ...ভুলে যেও ক্যানভাসে স্বর্গীয় দৃশ্যে রাখা সমস্ত ভু -কম্পনের  ব্যর্থ চুরমার নষ্ট প্রহর ।
এমন অনেক দুঃস্বপ্নর মত আবছা ...সময়ের রক্ত ক্ষরণ , চাই না কোথাও কোনো চিহ্ন হয়ে স্মৃতির পাতায় থাকতে , বিসর্জিত হয়েছি অযত্নে ....
হারিয়ে যাবো সময়ের প্রবাহে এই গঙ্গার স্রোতে ।  তোমার জমিতে অজস্র মৃত্যু তুমিও  মনে রাখতে পারবে  না যেনো  কলকাতা ...আমি সে মৃত্যু আর একটা সংখ্যা মাত্র ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন