যতটা লুকিয়ে ফেলিস আমার থেকে ততটাই প্রকাশ দিনের আলোর মত ,
সুনীলের নীরা আকাশে তারার মত জ্বলুক বা না জ্বলুক ,তোর নির্ঘুম রাতের নিকোটিনে অনবরত পুড়ে যাওয়া ঠোঁটের না বলতে পারা যন্ত্রনার মত আমি তোর বুকে নিশ্চিত জ্বলে যাবো .....।
কুড়ি বছর এক জীবনে সামান্য বনবাস ,
তোর পাঞ্জাবিতে আমার যত্নের সুতো পাহাড়ী বাড়িটার ঠিকনা লিখে রেখেছে .....জেনে রাখ.. সব চলে যাওয়া মানে প্রস্থান নয় ....।
সে কথা তোর ভেতর তথাগত তোর আগেই আমায় জানান দিয়েছিল ,
তাই চ্যালেঞ্জ করেও মাঝখানের পথটা দিশেহারা হতেই হলো এই সামন্যার কাছে ।
আমি যে শুধু সংখ্যা নই ...একদিন তুই জনারণ্যের মঞ্চে দাঁড়িয়ে চিৎকার করে বলবি হে অমলকান্তি.....।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন