সেদিন তুই আটকাতে পরিসনি ....ভেবেছিলাম
রাস্তায় দাঁড়িয়ে একটা সটান খপ্পড়ে মেরে বলবি কোত্থাও যাবি না ....আমি ভাবতে ভাবতে মাইল ফলকে তোর আভিধানিক বিবর্তন দেখতে চাইনি
যা চেয়েছিলাম তা বোঝাতে পারিনি ,
আসলে আমি অযোগ্য সেটা প্রমান করতে তোর দেদার কিছু ঘাম ঝরাতে হয়নি ...জানতিস কোথায় ছুরিটা নীরবে পুঁতে দিতে হবে। ,
সব মিথ্যে হয়ে যায়, নিমেষে সব টুকু সফর, নিমেষে কেমন বিফলে যায় ,
প্রতি তিরিশ দিনে দেড়শো কিলোমিটার ....মাইল ফলকে প্রচন্ড শীত ,গনগনে গ্রীষ্ম , অবিরত শ্রাবণ ,জানিয়ে দিত সফর সহজ নয় ,,
তবুও তোর ও যেদিন যেদিন তোর মন আচানক বেসামাল হত আমি দ্রুত ছুটে যেতে চাইতাম ওই ঝাঁকড়া চুল মাথাটায় স্পর্শ রাখতে ,,
ফিরতি পথে জুতোর ফিতে বাঁধতে বাঁধতে কাছে রেখে আসতাম কিছু সামান্য অংগীকার ....।
গল্পের বোধহয় এমনই হয় ....নিজের মত বাঁক নেয় পথ বদলে যায় পথের পথিকের গন্তব্য ,
যে দাঁড়িয়ে থাকে সে গাছ হয়ে নির্বাক হতে শিখে ফেলে অসহজে ,, ।
জীবনে বড় সুন্দর কাব্যময় তবু ....এত আশ্চর্য অধ্যায়, এত জন্ম ,এত মৃত্যু , এত অন্ধকারে চোখ গেঁথে দিয়ে আলো খুঁজে নেওয়া ......
আবারও জন্ম হোক এমন আশ্চর্য জন্মের ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন