বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১

সারসের পোশাক

চিঠিরা ঠিকানা বদল  করে ফেলে   চাঁদের আলো নেই ভেবে।
দু একটা  করে ঢেউ জমাই কিনে ফেলা সময়ের সমুদ্রে।
 আমার নিজের আর তেমন কোনো গোপন অন্ধকার নেই ... যার ভেতর উন্মাদ দ্বীপের কয়েকশো ফুট নীচে রাখা গিলোটিনের পাতে...
শেষের খেলার ফলাফল লেখা থাকবে ।
 স্লেজগাড়িটানা কুকুরের লালায়... ইশারাহীন অ্যাসিডের ক্ষয়ক্রিয়ায় কুরে কুরে জন্ম হয় না কোনো সম্পর্ক ।
 খেঁজুরপাতা... ছাল ও ভোঁতা পেরেকের অস্থির স্রোত ভাসিয়ে দিতেই হয় প্রতিটা মৃত্যুর পর। 
নিয়ম ক'রে সেই অন্ধকারকে রোজ প'ড়ে ফেলে 
আমি আজকাল তার পরিভাষা বদলে দিতে শিখে নিয়েছি। 
সূর্যাস্ত কম্পাসের স্নায়ু জুড়ে বরফঝড় এখন এই শহরে বৃষ্টি ভূমিকা বদলে দিয়েছে অনেক দিন হলো... ।
সারসের পোশাক খুলে উড়িয়ে দেওয়া মেঘে পার্থিবতা সঞ্চয় করে পোড়া মোমের শরীরে আর ভালোবাসার ওম খুঁজে পাবে না ...।
তাই গন্তব্য বদলে গেলে মানুষ প্রথমে পথ খুঁজতে 
খুঁজতে নিজের ভেতর প্রবেশ করে অনিয়মিত নিয়মে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন