এ শহরে অনেক মানুষ বৃষ্টি কিনতে আসে ,
সময়ের তানসেন বৃষ্টি ধরার আর জায়গা তার শব্দে মিশিয়ে বাজারী দর বাড়িয়ে নেয় ,
নোনতা ব্যস্ততায় - যারা ঘাসে মন ছড়িয়ে বাদাম ভাজা বেঁচে থাকা কিনতে চায় তারা সকলে,
বাড়ি ফিরে, ড্রয়িংরুমে সাজানো প্রচ্ছদে কাব্য ময় রঙের মেলা , কিছুটা সময় দিও এবার হারিয়ে যেতে হবে সবটুকু গল্প থেকে ।
মেঘ না থাকলে তারারা নিজেদের কথা বলবে না কখোনো।
আমরা অনেকেই নিঃসাড়ে একা বসে ভিজছি নিজের মত আনমনে,
শিশিরের উত্তাপ কি শুকোতে পারবে তোমার তোমার ঝাঁকড়া চুলে রেখে যাওয়া ভিজে মন ?
হুইসেল দিয়ে এখনো ডাকে শেষ ট্রেন,
পেছন থেকে প্রেম তবু ডাকে না , হাত ধ'রে ডেকো একবার শেষের কবিতায় ।
আমি এখন ক্যানসারের তৃতীয় অধ্যায়ে হাঁটছি ,
তুমি এখন মধ্য গগনে উজ্জাপন রোদ্দুর সেখছো ।
তবু সময়ের তানসেন বলেই তোমায় শেষবার ডেকে গেলাম ....মুঠোফোনে হারিয়ে যাওয়া নম্বর
জন্ম ভুলে গিয়ে মৃত্যুর তারিখে রিংটোন গেঁথে নেবে ,
তুমি চাইলেও পুরোনো এলবামে জীবন্ত আঙুলে তোমার পিঠে লিখে ফেলা নাম অনুভব করবে কি করে বলো ?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন