অস্থির অপেক্ষায় উড়ে যাক কিছু অতীত ভাবনার বুনো শৈত্য প্রবাহ ,
তুমি হাতের পরশে মুছে দিলে শতাব্দীর পরতে পরতে জমে থাকা কুয়াশা
,
কাঁচ বেয়ে নরম রোদ্দুর হয়ে যত্ন ছুঁয়ে নিচ্ছে গোলাপী চিবুক ,
সময় থমকে দাঁড়িয়ে কাব্যময় দৃশ্যে ক্যানভাসে মুঠো মুঠো ভালো লাগা ছড়িয়ে দিচ্ছে বহুদিন পর ।
অন্তহীন পুড়তে থাকা কাঠামোয় সবুজের হাতছানি দিয়ে লোভী করে তুললে আমার এ বেঁচে থাকাকে ।
কাফেরের ঘরে সৌ-গত জল গঙ্গার পবিত্র ধারায় ধুইয়ে দিলো গত কয়েক জন্মের পাপ ,
সবাই যে তোমার মত আমাতে অমরত্ব লিখতে পারেনি ,
ওরা মৃত্যু ছুঁইয়ে দিতেই তোমায় চেনা হলো আমার পূর্ন অংগিকারে ...।
#রাই সংবাদ
#সই
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন