বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১

ব্ল্যাকহোল

মাছগুলো বিচ্ছিরি ভাবে মরে যাচ্ছে তুমি নামক আশ্রয়ে প্রহসনে...

অথচ জলের কাঁচ বাক্সের শরীর ঠিকরে 

কি অসহ্য আলো ছড়িয়ে পড়ে তোমার আকাশ ছুঁয়ে ফেলা আড়ম্বরের   ঘরময়...!

তুমি ভাবো এ আলো তোমার অহংকারের কবিতার উৎস ....

 আর তোমার হাতের কি নিপুণ  হত্যা হওয়া কে  এই শহর ভেবে নিলো আত্মহত্যা ,


বলে রাখি তোমায়....


এর পর গান শুনতে যদি মন চায়..

একবার নিজের কথাগুলোতে 

সুর দিয়ে দেখো সময়ের তানসেন..

তোমার অদেয়   কথা রাখতে  সময়কে চিরকাল মিথ্যে প্রমাণিত হতেই হলো,

আর তুমি হলে হিসেব নিকেসের পুরোটাই একটা মস্ত ব্যাকহোল  ।


#বিচ্ছিরি  তারার উপন্যাস

#সই

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন