প্রশ্ন করতে শুরু করলি ,সেদিন থেকে তোর ভেতর
আমার অস্তিত্বের খন্ডে খন্ডে সৎকার হতে শুরু করেছিলো ,
সময় কে আমার মৃত্যু ফরমান লিখতে বলেছিস পিঠ পিছে ,
........যেমন অনেক কিছু আমি বুঝি না তেমনি সেদিন বুঝিনি তুই বারংবার কেন বলছিস আমাকে "তোকে ঠিক কেন ভালোবাসি জানি না "
বুঝিনি কথার পেছনে আরেক বার্তা লুকিয়ে মঞ্চস্ত
হচ্ছে তোমার ভেতর আমি ।
আজও আমি যখন বোবা ট্যানেলে উত্তর হাতড়ে বেড়াই তোরই প্রশ্নের , তুই ছেড়ে যাওয়ার পরেও আমার ভেতর প্রশ্ন আসেনি একটা মানুষ বহুগামী যখন জানি ,"
তবু কেনো তাকে ভালোবাসি ?
নাহ আমার ভেতর প্ৰশ্ন জন্ম নেয় না,, শুধু না থাকার হাজারো বাহানার পাহাড়ে আমি থেকে যাওয়ায় বিশ্বাসী বলেই ....মাটি কেটে নতুন রাস্তা তৈরি করে ফেলি ।
আসলে জরুরি আর ইচ্ছা দুটো এক নয় ,
আমার ইচ্ছায় তুই বাস করিস প্রথম দিন থেকে ,
আমি তোর সময়ের জরুরী সময় কাটানো আসবাব প্রথম দিন থেকেই .....এ যেনো শুধুই ধারাপাতের পাতায় পা রেখে ক্রমশ বেড়ে যাওয়া সংখ্যা ।
তবু মৃত বুকে আমি ফসিলের ভূমিকায় 'দ'।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন