ভীষণ রকম আগুন শিখা ,
যদি কখনো দেখা হয় ....সেটা যেন চিতা কাঠের এপারে , আর যদি তা নাই হয় ,আমি ভুলে যেতে চাই একসাথে স্বর্গীয় সমস্ত অনুভূতি কখনো ছুঁয়ে ছিলো আমাদের ,,,
দেখা যদি হয় এপারে কোনো সবুজ নবান্নের দিনে দেখা হোক নয়তো চেনা ধুকপুকে লেগে থাকা সব অঘ্রান নাহয় মিথ্যে হোক ।
যে কথা দিয়েছে হৃদয়ে হৃদয়ে তুমি মিথ্যে প্রমান করবে সে ঈশ্বর তুমি নও ,
আগামী বলে কিছু যদি থাকে তা অতীত এই কাঠামোয় বর্তমানের মাটি দিয়ে সৃষ্টি ...বাকি তোমার শব্দ চাতুরী ওরা যে যা বোঝে বুঝুক ,,,
আমি সে দিনও মঞ্চের প্রথম সারির চেয়ারে দর্শক ছিলাম যে দিন তুমি আমি বিহীন আমার সৎকারের সংকল্পে উজ্জাপনে প্রদীপ শিখা জ্বালিয়ে ছিলে ...
পরেও তোমার শেষ নোহবতে আমি সামিল থাকবো ,... ,
ওই হাতের সমস্ত রেখায় আজও স্পষ্ট অবাধ আনাগোনা , তাই তুমি দূরত্ব মাপতেই পারো সময়ের ফিতে দিয়ে , ,,
আমি ও হাতের রেখা গুম করেছি তোমার সাথে সঙ্গমে মেতে ,.... তুমি সেদিন আগুন দেখছিলে আমি সেসময়ে বিনিময় সেরে নিচ্ছিলাম ,
যাও যত দূর যাবে যাও ...................
......আমিও দেখতে চাই এই পৃথিবী গোল কিনা !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন