বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১

স .....ম ...য়

ওদের প্রেমের শব্দে মাঝে মাঝে রাতে ঘুম ভেঙে যায়,,.............
স 
      ম

               য়
এক অনন্য কাব্যে.....
যেখানে অঘ্রানের শিশিরের ওপর সূর্য তার রঙের উষ্মা ছড়িয়ে দিয়ে বলে দেয় জীবন মানে উৎসব,
জীবন মানে প্রাণ খুলে বাঁচা ....,,
যেখানে নির্বাক আলোর আড়ালে লুকিয়ে সৃষ্টি হয় নতুন কোন আলোকবর্ষ.. বার প্রতিবার ধ্বংসের পরেও,,
.....যেখানে শতাব্দীর কোনো ঋষির অপিশাপ বদলে যায় আশীর্বাদে......,

               ম
                            য়


একটা চাদর..
 রোজ রোদে..রোজ বাতাসে..
কি দারুণ ভয় কাটিয়ে শুকোয়...
.....ক্ষত গুলো ভুলে কোনো এক সকালে বাউলের
পরিচিত পোশাকে সাজিয়ে ফেলে রঙিন কোলাজে,,
চাদর বদলে যায় পরিচয়ে , বদলে যায় দুঃখেরা 
মুক্তির আকাশ পেয়ে অনাবিল আনন্দে ,,

              ম
                              য়
 ....ভালোবাসা অক্ষর চেনে না 
তাই কোনো মৃত্যুতেই সে আমার নীরবতার মানে
বুঝতে পারেনি .......শুধুমাত্র ভালোবেসেছে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন