চামড়ার তলায় গুঁজে রাখতে চাইছি সমস্ত পৌরাণিক প্রচ্ছদ।
চর্যাপদে আমাদের শূন্যতা ভরা শূন্যে ছুঁড়ে দেওয়ার কথোপকথন।
প্রেমিক এর নাম-মন্ত্র গভীরে বাজে,
মাদুলির মোম গলে গলে বিশ্বাস ওড়ে উত্তরে হাওয়ায়র শহরের প্রতিটা গলি হয়ে বাঁচতে চাওয়া খোলা জানলায় জানলায় ,
আমার কথা কাকে বলি এখন?
তোমার কথাই বা কাকে বলি?
তোমার গায়ে ইট রঙা স্ট্রাইপ পাঞ্জাবি আমার দিকে তোমার গোপন করে রাখা আঁতাত ছিড়ে ছুটে আসে মন্দবাসা বুঝে নিতে ।
অথচ দেখো আমরা যে যার নিজের ঘুঘুর ডাকে
সাড়া দিতে দিতে পাগল হয়ে যাচ্ছি... তুমি নতুন উপন্যাসের মলাটে ব্যস্ত , আমি তোমার ছবিতে মুখ লুকিয়ে সুখ খুঁজে নিই ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন