বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১

ভালোবাসার জংশন

"জীবন ভালোবাসার জংশন"
           তুমি মৃত্যু হয়ে ছুঁয়ে দিয়েছিলে বলেই
জীবন কে ভালোবেসে জড়িয়ে নিলাম আবারো...
আমার সুখ টা তোমার তীব্র ইচ্ছা হয়েই না হয় ভালোবাসার কবিতা হোক আরো একবার ।
যে প্রবাহ না পাওয়ার কথা মনে করায় তা ভুলতে হবে
যে প্রবাহ প্রাপ্তির গল্প বলে তা শুধু মনে রাখবে এই শহর কলকাতা ,

এখানে সবাই জন্ম লেখে..
কেও কেও অমরত্ব লেখার জন্য নিলাম জমায়।।

আমার হাতের পাশে তার হাত কি দারুণ মিলিয়ে যায়..
কারো কারো  জন্য সৃষ্টি হয় মুখোমুখি প্রেমের মতো
পাশাপাশি শরীর ঘেঁষে থাকা  নীরব শ্বেত পাথরের ঘুম..।
সুইসাইড পয়েন্টে  মুখোশ খুলে গেছিলো বলেই  মন্দবাসার উপন্যাসটার উপসংহারের চৌকাঠ  শেষমেশ পর করতে পেরেছিলাম।

#সৌজন্যের ইতিহাস
#সই

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন