ফকিরের কান্নায় মিশে থাকা হাসির মতো
এই জীবন...
নদীর গা বেয়ে নেমে আসে সারল্য নাম ছিলো না সে সম্পর্কের , আবার যদি কখনো দেখা হয় মুখোমুখি আমাদের অধ্যায় কি মনে পড়বে ?
মনে রাখতেই তো চাই জীবনের ভিতর আলাদিনের চিরাগ ,
মৃত্যুর ভেতর তো কেবলই মিলিয়ে যাওয়া ......।
এখন ডানার কথা নিজেরই
গোপনে অস্তিনে লিখে রাখি ,
কেবল একটা জোনাকি জানে
নিজেকে পোড়ালে
আলো হয়ে ওঠে এমন অনেক জনপদ....
যেখানে ভালোবাসা ছাড়াও কিছু ফুল ফোটে আর দৃশ্যের বাইরে নিজের অস্তিত বিলিয়ে দিতে পারে ।
নিজেকে শামুকে লুকিয়ে জানাতে চাই যে চোখে লেগে থাকা ছবির মায়ায় প্রহরী ছিলো সজাগ ।
তুমি রং মিলান্তে শব্দ সাজাও আমি একতারার1 ছিলায় জীবন ঝরে পড়তে দেখি ,।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন