প্রিয় মন্দবাসা,
তুমি যে প্রতিমা বিসর্জ্জন দিয়ে লাল চোখে বাড়ি ফিরে..
বিছানায় গা এলিয়ে আবার নতুন দূর্গা গড়ছো...;
তুমি কি জানো কাল নেপথ্যে যে 'মানুষটা বাঁচতে চাইতো ..
আজ নেপথ্যে তার 'মৃত্যু ' হয়েছে...!
তোমাকে যতোই স্পর্শ করছি রোজ.
, ততোবারই আমি মরে যাচ্ছি..;
একবারও বুঝলে না তুমি...
"মেঘ বালিকারা মরে গেলে
ঘাসের শিশিরে ফুল হয়ে যায়..।
নির্লিপ্ততার অগ্নুৎপাতে ইশ্বরের
চোখে চোখ রেখে বেঁচে থাকা এক ভয়ংকর সুন্দর"...! সে কথা তুমিই কি গভীরে বুঝেছ ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন