মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১

বৃষ্টিরঞ্জন তোমার অপেক্ষায়

বৃষ্টিরঞ্জন তুমি রাতের গভীরে নগর ছুঁয়ে দুঃখ বিলিয়ে যাও ,,

যারা তোমায় বুঝতে চায়নি কখনো তারা টেরও পায় না মাটি আঁকড়ে তোমার এমন সব রাতের দীর্ঘ কান্নার শব্দ কেমন সর্ষের বীজের মত ছড়িয়ে যায় এই নাগরিক জমিতে, ,

রাতভর অজস্র যন্ত্রনায় ও বুকের রক্ত শহরের নিয়নবাতির রোশনাইকে ঝাপসা করে জানিয়ে যাও আকাশ মানে নিতে পারা নয়  শুধুমাত্র ....,

কখনো কখনো আকাশও চায়  শহরের গলি কিংবা মোড়ে তার কথা শোনার জন্য কেউ অপেক্ষা করুক  অপেক্ষা করুক মাটিতে কান পেতে আসন্ন গোপন পথিকের,

আসলে বৃষ্টিরঞ্জন তুমিই হয়তো   বেঁচে থাকার অর্থ
বুঝিয়ে দাও নাগরিক  ব্যস্ত অভিজানিক মানুষ নামে প্রাণীগুলো কে ....আজও এই পৃথিবী বিনিময় প্রথা ছাড়া চলতে পারেনা ।

 আছে কিছু পাগল এখনো অযাচিত যারা আমার মত  নিঃশব্দে আঁচড়ে পড়া কান্নায় রাতভর  ভিজতে চেয়েছে  প্রতিটা পরতে পরতে ,, 

আমার মত কিছু মানুষ অন্ধকারে বিলায়ে দেওয়া যন্ত্রনা নখে খুঁটে রাখতে চায় আজও, আসলে যত্ন করা স্বভাব এই পাগলগুলোর ,

তাই এমন অপেক্ষমান গভীর রাতে এ ব্যস্ত নগরে 
ফাঁকা গঙ্গার কিনার , যেকোনো রাস্তায় কিংবা বাইপাসে ক্ষনিকের অতিথিশালায়  আমি কিংবা আমারই মত অনেকে নীরবে তোমার আছড়ে পড়া যন্ত্রনায় ভিজবে বলে শব্দ বুক পেতে নেবে বলে অপেক্ষায় থাকে ......আর জানো বৃষ্টিরঞ্জন এ অপেক্ষায় কোনো ক্লান্তি নেই, অপ্রাপ্তি নেই নেই, কোনো অভিযোগ ,,, ।

  কোনো গভীর নিশুতি রাতে তোমার কান্না শুনবো বলে আমি হাজার নাগরিক সভ্যতার সাক্ষী হয়ে অপেক্ষায় রাজি বৃষ্টিরঞ্জন ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন