সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১

চলে যাওয়া

তোমার চলে যাওয়া কিছুতেই কেনো
 শেষ হচ্ছে না.......শুভঙ্কর ! 
বহুদিন হলো তোমার চলে যাওয়া রাস্তার দিকে তাকিয়ে রয়েছি  অবাক হয়ে,
তারপর  নিরন্তর শ্রাবন পোয়াতি হলো ...ঝরে পড়লো কুমারী মা হওয়ার কান্না তবু তোমার চলে যাওয়া রয়ে গেলো .....,,
ক্রমশ ঋতু বদল হচ্ছে দারুন শীত হাওয়া দেদার দাপিয়ে বেড়াচ্ছে পাতা ঝরানোর মরশুমেরা নানান রঙিন টুপি মোজায় নিজেদের ঢেকে  ... ।
....এক দীর্ঘ দিন কাল মাস কাটছে   ,বছর ঘুরছে  তবু তোমার চলে যাওয়া ফুরিয়ে যাচ্ছে না কিছুতেই আমার দৃষ্টিপথ থেকে,,,

তুমি তো আমার জন্মের কেউ ছিলে না কখনো.. তবু তোমার চলে যাওয়ায়  .. আত্মঘাতী কোজাগরী  গঙ্গায় আছড়ে পড়ছে  !

স্বর্গ দুয়ারে দাঁড়িয়ে তোমার চলে যাওয়া দেখতে দেখতে হাঁপিয়ে উঠেছি ......তবুও   ও যাওয়া  এ চোখের উপত্যকা থেকে ফুরোয় না কোনোমতেই। ,

তোমার চলে যাওয়া এই শহরকে যেন দেশ ভাগের মত বিদীর্ণ করেছে .....তোমার গন্তব্যের উৎসব নগর  এই শহর,  তবু বহু দূর সে সাজানো তুরুপের দেশ ,

তোমার চলে যাওয়া ফুরোয় না বলেই  এই কলমের অজস্র অগুনিত কবিতারা দারুন বন্যা কাতর এখনো ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন