চশমার কাঁচ মুছে মানিয়ে নেওয়ায় মন দিয়েছি,
চড়ুইভাতি এখন চার দেওয়ালেই মানানসই,
দস্তানা হাতে সাবধানে সরিয়ে রাখি মন খারাপের
সব অসুখ স্বৈরাচারী নজর থেকে,,
খবরেরকাগজ খুললে বুঝতে পারি আমাদের মত
ওরাও ভুলেছে সব অভিযোগ... যারা মানচিত্র আঁকায়
বরাবরই পারদর্শী,,
বানচাল এখন জাতি ভেদাভেদ -- প্রতিশোধের
চোখে একমাত্র পড়ে আছে ভালো থাকার শুভেচ্ছা,
শিখিয়েছিল যারা দখল করার কথা তারা সবাই ছেড়ে
চলে গেছে সাম্রাজ্য,
এখন পুড়তে রাজি সবাই একলা .... ঢের হল একসাথে
হাঁটা, পাশাপাশি সাথে থাকা,,
এবার সময় হল সু-জন কু-জন বাড়ি
ফেরার, নিয়ম মেনে দুরত্বটা বজায় রাখার,,
মানিয়ে দেখাও মন তোমার না তুমি মনের,
জেতা হারা নিজের সাথেই... যুক্তিতর্ক রাখো মনের মাঝেই,
হিসেব রেখো প্রতি পাতায় যোগবিয়োগ সিড়িভাঙায়,
দেখা হলে মিলিয়ে দিও মন্দবাসার খসড়ায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন