-----------------------------------------------
তুমি বৃষ্টি ভেবে সুখের কবিতায় খুঁজে নিয়েছো
আশ্রয়, আমার শহরেও সারারাত বর্ষন------ বয়েছে শুধু নোনা পানির
স্রোত,, দেওয়াল জুড়ে ছড়িয়ে গেছে ঘুন,, ,
বুঝিনি যে আগুন একদিন ছিল যজ্ঞর, কখন তুমি
সে আগুনে পুড়িয়েছ আমাদের সমস্ত উৎসব,,
শব্দরা কবিতার খাতায় বেড়ে ওঠা শিখার মত সহস্র দহনে একটা গোটা গ্রহ কেমন গোগ্রাসে গিলছে, সুখি গৃহকোন তবু সেজে ওঠে ফাগুন রঙে,
খুঁজে দেখলে শহরময় প্রতিটা প্রেমে তুমিও পাবে অজস্র হত্যা,..... আমি কখনো খুঁজে পাইনি সে সব হত্যার এক জন মালিকানাও ,
যুদ্ধ ফুরিয়ে যায়... মিটে যায় দেনাপাওনা,
অভিমান বর্ন ফিকে হতে হতে পরিচয় হারায়,,
গত কয়েক বসন্ত চোখে আর নেই কোনো নালিশ... উত্তরের বারান্দার সাথে ভাগ করে নেওয়া হয় না বহু রাত,, ------------ বুঝি মিছরি মেশানো সম্পর্ক এখন অবিশ্বাসী হয়েছে,,
আমরা দুজোনের অপরিচিত শুধু মাত্র।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন