প্রয়োজনে ডুবেছি অতল সমুদ্রে জলজের
সাথে করেছি ঘর, কখনো ভীড় ঠেলে এগিয়েছি
সমস্ত ব্যাস্ত পৃথিবীর.., রেখেছি ট্রিগারে তোমার
সমস্ত চ্যালেঞ্জ,
খুব সহজে যে দিন কাটে না সে কথা বলার
যো ছিল না... কারন শুরুর ঘর থেকেই
শুন্যস্থানে পেয়েছি আমাকে,
সামলে রাখতে শিখেছি মনের কথা, বুকের ব্যাথা
ঢাকতে শিখেছি শুকনো পাতার আওয়াজে,,
এখন আমার মত নিঃস্ব একটা গোটা পৃথিবী
আমারই সাথে বাস করে,
শুধু সামান্য কিছু কাক পাখিদের ওড়ার শব্দ
আর মরিচিকার মত হাতছানি মৃত্যুর পারে
জীবন,
--------------------------------------------------------
উত্তরের বারান্দা কাল তুমি ভিজছিলে তুমুল
বৃষ্টিতে সাথে তোমার প্রাক্তন... আমার চোখের
খুব কাছ ঘেষে তোমাদের গড়িয়ে নামা নোনা বাষ্প...
আমি ক্রমশ এগিয়ে গিয়ে দেখি... দাবার দান সাজিয়ে আবার
আর এক তুমি মুখোমুখি আমার মত অবিকল...
অন্য কেউ, .... চেক মেট তোমার দিকে ...,,
হারতে শিখেছি বুঝেছিলাম সে দিন,
আসলে আমার চার আঙুলের জমি যে বানজার
সেটাই বুঝিনি.... আমি কেবল ভীড় ঠেলে ছি
ডুবেছি অতল সমুদ্রে... শুন্য মুঠোয় ফুরোতে থেকেছে
আমার মূল্যহীন আয়ু.... এখন আমি ও আমার পৃথিবী
মৃত্যুমুখাপেক্ষী।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন