আধখানা দেখা হওয়া আধখানা কাছে থাকা
এক আঁচে আধা আধি পুড়ে যাওয়া... মঞ্জুর
চার আঙুল জমি জন্মের এপারে,,
সুবর্ণা তুই আমি পথের দুই কিনার, জুড়ে থেকেও দুরে দুরে...
মুলাকাত জুড়ে আদুরে নালিশ... পারিজাতের
ওম আমাদের তবু , ভিন্ন গ্রহে ভিন্ন খাঁচায়
ভিন্ন ফুলের মালা গাঁথায় স্বয়ং আমরা,
আজকাল হারিয়ে গেছে ' মনে হওয়া রোজই
দেখা হোক' ,, কবিতায় রোজ কবরের মাটি সরাতে থাকি কিছুটা..... যদি একদিন সময় সামনে এসে বলে এই নাও দিলাম মৃত্যু জাজিম,
তোমারা এবার পাশাপাশি হাতে হাত....
জানি সুবর্ণা তুই বিরক্ত গলায় বলবি আগে তো
বাঁচি একসাথে..... বহু মুহুর্ত পাশাপাশি দেখা বাকি, বাকি একসাথে জলছবি আর কবিতার সহবাসী হওয়া,
আসলে অপেক্ষা ফুরোয় কিনা জানা নেই,
এজন্ম ভর আমি কেবল অপেক্ষা দেখেছি
আর তারপর দেখেছি খুব যত্নে সেই অপেক্ষা একদিন আপোষে মৃত হতে....,
(সুবর্ণা প্রিয় সময়ের ভগ্নাংশ)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন