চালিয়ে নেওয়া অভ্যাসটা আমি রপ্ত করে ফেলেছি
এখন আর নালিশ আসে না মনের কোনে,
নেহাত কম তো হল না... বছর কুড়ির বেশিই কিছু,,
তখন ছিলে শুধুই অভ্যাস, তার পর এক অভ্যাস
থেকে বেরোতে গিয়ে আরো এক অভ্যাস এর জালে
পা বাঁধা পড়লো.... বুঝেছি কি তখন সহজ কিছুই
পাওয়া তেমন সহজ নয়।
পেটের ভেতোর আর এক জন্ম কুঁকড়ে আছে আর
আমি শিখছি চালিয়ে নিতে রোজনামচা,
এখনো আজ বছর বিশেক পরেও আমার ঘ্রানে
একটা খিদে গেলে আছে.... শুনেছি পোয়াতি মানুষকে
তার সাধের খাবার নাকি সাজিয়ে দেওয়া রীতি...
আমি কিন্তু চালিয়ে নেওয়াই রীতি জেনেছি, তাই
আজো কালো জিরে আলুর গন্ধ লুচির পাশে আমায়
নিয়ে যায় গোপোন কান্নায়,
তোমার বেলায় জুটতো কিছু কম নয়... আমার জন্য
নেই এর ঘর চালিয়ে নেওয়া খুব দরকার,
হাঁটতে হাঁটতে বছর কুড়ির পথ হাঁটলাম হাঁটুতে আজ
ক্ষয় রোগ শিরদাঁড়াতেও একইরকম
মেনে চলা দুরত্ব রোগ , জানি না আর
কতটা হাঁটলে পরে ফুরিয়ে ফেলবো চালিয়ে
নেওয়া সব অভ্যাস, আমিও এবার ক্ষইতে চাই
হাড়ের মতন, ফুরোতে চাই চালিয়ে নেওয়ার
রোজনামচা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন