---------------------------------
ঝাপসা হচ্ছে সমস্ত অক্ষর খুব তাড়াতাড়ি
জ্বরের উত্তাপে প্রথম প্রথম পুড়ে যেতাম
খুব সহজে....., উত্তাপ কথাটার উত্তাপে এখন
দুঃখ পুকুর শুকনো আর ক্ষত বুজিয়ে ফেলেছে
সভ্যতার চুনসুরকি,,
অনেক দিন যোগাযোগ নেই, যোগ অার যোগ
কেবল বিন্নি খই এর, যেন না লিখতে পারা
উপন্যাসের মৌণ মিছিল,
এ শহরে গাছ দেখলে ও ভয় হয় মনে হয়
চিতাকাঠ আঁকড়ে বিচ্ছেদ শোক বাড়ছে
আকাশের দিকে,
ওরা কারা যারা ছায়ার মত মাড়িয়ে চলে
আমাদেরকে.... যতবার পিছন ফিরে দেখতে
চেয়েছি দৃষ্টি জুড়ে অনেক চিহ্ন তাদের
চিনতে গিয়ে আমি হাজারো কেতাবি
দান হার মেনেছি ......
জিতে গিয়েও একদিন সব গল্প এসে দাঁড়িয়েছিল
কোনো না কোনো অনাগন্তুক যতিচিহ্নর
মুখোমুখি, ।
অ পে ক্ষা
উত্তরমুছুন