শনিবার, ২১ মার্চ, ২০২০

সমর্পণ

-----------------------------------  
আমার যুদ্ধ ফুরিয়ে যায় তোমার দরবারের আঙিনায় এসে,,  
আমি অস্ত্র হাতে তোমার সামনে দাঁড়াতে পারিনি কখনো, 
একটা হত্যা হওয়া পৃথিবীর  বুকে ক্ষীণ কোনো  নূপুরের আওয়াজ
যেমন বেঁচে  থাকার গন্ধ  মিশিয়ে দেয় বাতাসে, তোমার সামনে আমি 
সম্বিতে ফিরি সে ভাবেই, অযুত বছর ধরে দিগন্ত জুড়ে নানা
মুখোমুখি সম্পর্ক..... খুঁজে পাইনি কখনো নিজের মত কাউকে, 
যুদ্ধে মেতেছি  যেন .. আমার সামনে মাছের চোখ আর আমি অর্জুন,, 
একা আরো একা যুদ্ধ থেকে যুদ্ধ... আমি ফুরোতে পারিনি 
সে রণক্ষেত্র   ... কেবল ছুটে ছলেছি.... 
--------------------------------------------------------   
সুজন তোমায় ঈশ্বর মানতে রাজি ছিলাম না কোনো কালেই, 
আমার সমস্ত অহংকারী খোলোস ছিড়েখুঁড়ে তুমি 
অন্তরমহলের আর্তনাদ মুছে ফেলেছো..... আমি আর
সময় নষ্ট করতে ভয় পেয়ছি,  নামিয়েছি তরবারি, 
 ছুড়ে ফেলেছি   তুনীর, খুলে রেখেছি সমস্ত অহংকারী
বর্ম দের,  তুমি তখন আমার একক ঈশ্বর হয়ে আমার অন্ধকারে
প্রবেশ কর,................. 
------------------------------------------------------------  
আমি মুক্তি খুঁজি..... হাহাকার করা যন্ত্রনা  আকাশ পায়... 
কেউ জানে না এ গোপন আত্মসমর্পণ, 
.....বলতে ইচ্ছে করে "আরো আলো আরো আলো 
এই নয়নে প্রভু......."      
আমার যুদ্ধ ফুরিয়ে যায় কেবল তোমার দরবারে সামনে এসে,,,।                  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন