সমস্ত উপলব্ধি জড়িয়ে তুই কিংবা
তুই জড়িয়ে সমস্ত উপলব্ধি,
যেন নাগপাশ বন্ধ আমরা,
সেই যেদিন তুই গাছ হতে চাইলি, সেদিন
আমিও হলাম মাটি তোর সব... সবটুকু
শেকড় আঁকড়ে রেখেছিলাম..., হয়তোবা তুইও
আঁকড়ে ছিলি মাটি,
সে দিন বললি আকাশ হব, আমিও হলাম মেঘ,
হলাম তোর খুশির রামধনু, হলাম তোর দুঃখ..
তোকে ভেজালাম আপাদমস্তক,,
আবার একদিন তুই সমুদ্র আর আমি
ঢেউ,.... কখনো আছড়েছি পাথরে ছাড়িয়ে
ছিটিয়ে করেছি নিজেকে টুকরো, কখনো
শান্ত দোলা চলে বুনেছি পারাপার,
তুই যেদিন পথ হলি আমিও তো ধুলো, কিংবা
পথিক যেদিন আমি তোর কপাল বেয়ে নামতে থাকা গড়ানো ক্লান্তি,
আরো একদিন তোর ইচ্ছে হল ঘর হতে আর আমি
নির্দ্বিধায় হলাম চুনসুরকি তোতে মাখামাখি হয়ে ঘর বাঁধলাম,
একদিন সকালে তুই বললি আর একবার তুই আমার ইচ্ছে হবি, বললাম এ কি এমন অসম্ভবের কথা এতো কতবারই..... তুই বললি বিচ্ছেদ হবি কীংবা হবি শোক.... আমি অবাক হলাম হলাম নির্বাক,,
আমার চারপাশের পৃথিবীতে তখন ছেয়ে গেলো ঘন মিশকালো অন্ধকারে.... শেষ বার আমি বললাম
তবে আজ তুই আমার ইচ্ছা হবি আগে তারপর আমি যেমনটা নিয়মিত তোর ইচ্ছায় সামিল হতাম,৷ তুই রাজি হলি, বললি
কি তোর ইচ্ছে, আমি বললাম তোর ঠোঁট আমার ঠোঁটে ছুঁইয়ে দিক সামান্য কিছু উষ্ণতার ওম....,
তারপর তারপর আমি হয়েছিলাম তোর প্রিয় শেষের
ইচ্ছে "শোক" ঘুমিয়ে ছিলাম তোর কোলে মাথা রেখে,,
মনে ছিল আমারো একটা গোপন ইচ্ছে... তোর হাতেই
হয় যেন আমার শেষ শৃঙ্গার, আমার চিতাকাঠে জ্বলতে দেখেছিলাম সেদিন তোর
সব ইচ্ছাদের একসাথে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন