শনিবার, ৭ মার্চ, ২০২০

সরকার জ্যেঠু

----------------------------   
সাইকেলের হ্যান্ডেলে  রোজ কিছু  খুচরো খুচরো
স্নেহ,  তাদের কেউ বাদাম ভাজা, কেউ
 ঝিলমিল কাগজে মোড়া  টকঝাল  লজেন্স, কেউ জিলিপ,  
কখনো আদোরে মাখামাখি ঝালমুড়ি, নিদেনপক্ষে
কাগজের মোড়কে এক পৃথিবী প্রদক্ষিন করতে পারে
এতটা ভালবাসার স্পর্শে আনা কয়েকদানা মৌরী লজেন্স, 
আহা এরা সকলে ঠিক একএকটা রঙিন প্রজাপতি , 
আমার পুরোনো খেলা বেলার বাক্সে থাকা  স্মৃতি,, 
কতকাল আর খুলে দেখা হয় না খেলা বাক্সটা,, 
--------------------------------------------------------  
কাল খবর পেলাম সেই স্নেহের সাইকেলটা কয়েকদিন
আগে ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছে..., 
আমার  সরকার জ্যেঠু আর নেই................নেই
আর 'মা রে এসেছিস ' ডাকটা,,,  
ঠিক মনে করতে পারি না কত অনিয়মিত কিংবা
নিয়মিত সময় সরকারজ্যেঠুর বাড়িতে কেটেছে.... 
স্নেহের  সবটুকু পাবার লোভে কতবারই  অবুঝের মত
বলতাম জ্যেঠু পরের জন্মে তুমি  শুধু আমারই বাবা হবে... 
বাপি দা আর মামনীদি অন্য কারো বাড়িতে......,, 
আমার ভীষণ লোভ বরাবর... লোভ ভালোবাসার,
স্নেহের,  আবদারের,  যে  কটা দিন কেটেছে  সরকার জ্যেঠুর 

 বাড়িতে  খেলাবেলার পকেট ভরে কুড়য়েছিলাম   অজস্র
 রঙের নুড়িপাথর  তার প্রতিটাতে জ্যেঠু তোমার স্পর্শ,,, 
শুনেছি স্মৃতিরা নাকি মৃত হয় তাই  ইতিহাসে পায়
আশ্রয়,,  মেনে নিই কি করে একথা....  কাল সরকার জ্যেঠু
চলে যাওয়ার খবর পেয়ে.... আমার খেলাবেলার বাক্স
খুলে দেখি সেই বাদাম ভাজা, ঝিলমিল কাগজে মোড়া
লজেন্স,  আদোর মাখা ঝালমুড়ি, জিলিপি,   মৌরী লজেন্স
এরা সবাই এখনো একই রকম উচ্ছল প্রানবন্ত,
এদের রং একটুও  ফিকে হয়নি,,    সেই সাইকেলের
আওয়াজ  ক্ষীণ  হয়নি একটুও.......  ... 
শুধু  সরকার জ্যেঠু তুমি আর 'মা রে এসছিস' বলে 
দুহাত বাড়িয়ে দেবে না..... তোমার গন্ধ, স্পর্শ, স্নেহ 
সব রেখে গেছো ছায়ার মত,....,, শুধু বলি জ্যেঠু মনে
আছে তো পরের বার তুমি শুধু আমার বাবা..... 
বাপিদা, মামনীদি অন্য বাড়িতে.......। 
( যেখানেই ত্থাকো  ভালো থেকো  জ্যেঠু )    
                        

                    
           
    

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন