প্রিয় শহরের , ছুঁয়ে দেখিনি কত দিন তোমার
শান্ত প্রবাহ ....বহুদিন তোমার দুহাতের বেষ্টনী
জুড়ে শোনা হয় না সাংসারিক নালিশ ,,
ট্রামলাইনে দাঁড়িয়ে একটা মিষ্টি অপেক্ষা শহরটাকে নেশাতুর করে ফেলে এ ছবি আমার
আজো প্রিয় ,
বহুদিন শিরদাঁড়ার ব্যাথায় অভিমানী ভালোবাসা
রাখেনি আঙুল ,
আজ বহুদিন আঙুলের করে দিন গোনা হয় উৎসুক কোনো উৎসবের জন্য ,
বহু দিন কোনো আদুল গায়ে পাগল কবির স্বরচিত কবিতা শোনা হয় না ,,
বাউল তোমার চেয়ে বেশি সেই পাগল কবির
প্রেমে পাগল হয়ে চেয়েছি ,
তাই বারে বারে ফিরতে চেয়েছি ...সে জন থাকে যে নগরে ,
বহু দিন ফেরিঘাট পর হতে হতে সেই কন্ঠ আসে নি কানে ...ফিরে আসিস খুব শিগগির ,,
বহুদিন তোর জন্য লেখা কবিতার হাত ধরে বাড়ী
ফেরা হয়নি ,
বহুদিন তুই ডাকিস নি তোর দেওয়া সে ডাক নাম ধরে ,,
................................তবু একলক্ষ বছর পরেও
এক ও অনন্য আমার প্রিয় নদী, প্রিয় কবি ,প্রিয়
শহর ,প্রিয় অপেক্ষা , প্রিয় উৎসব ,,,,
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন