ঠোঁটের যন্ত্রনায় রংদানি রেখে হাসতে শিখে
নিয়েছি বলে ভাবলে, আমার অভিধানে ছিলো না
যন্ত্রনা, বহু মৃত্যু পেরিয়ে এসে সে দিন আমাদের ঠিকানায়
কড়া নেড়ে গেছি সময়ের পর সময়, ,
দরজায় রাখনি কোনো মুলাকাতি
ছিদ্র..... কিংবা সামান্য আত্মিক ওম,,
ভালবাসা কখনো কখনো রেকাবে সাজিয়ে রাখতে
হয় বুকের খুব কাছে যাতে নিশ্বাসে সে ঘ্রান আসে,...
নয়তো নিশ্বাস শিখে ফেলে প্রেমহীন হয়ে বেঁচে নিতে,
................ এহসাস.........
সময় একটা স্রোত টিক টিক শব্দে না জানি বয়ে
চলে কতই না গ্রন্থিত অগ্রন্থিত অক্ষর পুঞ্জ,
এপিটাফে লেখা সময় হয়ে গেছে ইতিহাস,
কাল যা ছিল আজ থাকা না থাকার মাঝে তার
প্রান বাতাস.... ভেবে দেখেছি আজ গুছিয়ে রাখার
তাগিদে নিশব্দে হেঁটে চলে গেছে মাইলের পর
মাইল ঘড়িটার কাঁটা, কখন যেন বাকরুদ্ধ হয়ে গেছে
বেঁচে থাকা .... অনুভুতি গেছে বুক থেকে ক্রোশ পথ
পার হয়ে.... সময় ছিল না হাতের সময়ে,
স............ম্প........... র্ক শব্দটা একা হতে হতে ,
শিখে নিয়েছে সমস্ত দরজায় খিল এঁটে গভিরে
হেঁটে যেতে.................
তাই প্রতিটা অক্ষরের মাঝে এখন অগাধ নিঃশব্দ
স..................ম..................য়.........।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন