---------------------------
ভোর রাতে তোর জানলা ভেঙে অবাধ্য কোনো
ইচ্ছে তোর ঘুমন্ত গালে ঠোঁট রাখে,
, জানি তুই অন্য দেশে অন্য কেউ তোর পড়শী,
এক পা দু পা আসবি ভেবে আমার ভরে যাওয়া
অপেক্ষা....... আর
ঘর ময় রং তুলি আমাদের কিছু বানানো
ছবি শেষ রাতে বৃষ্টি আনে,,
তোর বুকে শর্তহীন হাত পোড়াই সহজ ভাবেই,
তুই নিয়মমাফিক সময় আঁকিস বন্ধ ঘরে
বাঁচতে থাকিস গরম ভাতে,
তোর ঘড়ির সব সময় গুলো শর্তহীন আমার
ঘরে, কাজের ফাঁকে খুনসুটি আর ভুলের
খেলায় সাপ লুডো , প্রত্যেক দিন ভয় পাওয়া
পাড়ার গলি, কেউ নেই ঘরে ফেরা পথে,
টেবিল জুড়ে এক পা দু পা তোর মত সহজ
জীবন.... আমিও ভুলে যাই এ কবিতার নামের
জন্ম কেবল ব্যার্থ হওয়ার জন্যেই,
কেউ নেই তোর বা আমার মত...
হাতছানি দেয় ঝুটো গল্প আর রাজা রানী
ঘুম ভাংগে আচমকা শরীর জল...
আমি শুয়ে অন্য দেশে অন্য ঘরে শীতলপাটি
বুকের মাঝে।
অন্যকথা
উত্তরমুছুন