-----------
ভোর রাতে বৃষ্টি নামলো... বুঝলাম তোমার
বুকে জমা ছেড়া ছেড়া মেঘেরা প্রতিবাদী হয়ে ওঠেছে
এই মুহুর্তে, তোমায় টুকরো টুকরো করে নিয়ে যাচ্ছে গ্রহান্তরে,, স্নানঘরে রাখা আস্তিন হাতড়ে সামান্য কিছু বাষ্প আমি একান্তে রাখলাম ডুকরে আসা কান্নাদের পাথর চাপা দিলাম..... জানলাম একলা হাঁটতে হবে বাকি টুকু,, ..... কাল থেকে আর ক্যাফেতে দেখা হবে না পরিযায়ী প্রেমের,
পাশ ফিরে ঘুমিয়ে পড়ে যতসামান্য বেঁচে থাকাটুকু চোখের লেপ্টে যাওয়া কাজলে তখনও খানিকটা আদুরী চুমু,,,,
------------------------------------------------------------
দক্ষিনের জানলা খুলে দেখি আমাদের আদলে আলাপি হত যে পাখি
দুটো শেষ রাতের ঝড়ে তার একটা সঙ্গী হারা হয়েছে....
আমি রোজ তাদের সাংসারিক ঝগড়ার সাক্ষী আঁকতাম রান্না ঘরের জানলা থেকে ,,
একে অপরকে বলতো এতো জ্বালাস আমায়, আমি যদি তোর থেকে মুখ ফিরিয়ে নিই
আর কখনো ফিরবো না.... তা সে যতই যন্ত্রনার হোকনা আমাদের বিচ্ছেদ.... আর একজন বলতো আমিও হাঁটবো সেই বৃত্তের উল্টো দিকে...
আমার সকল অভ্যাসের মধ্যে অংশিদার পাখি দুজনের কুট কাচালির পাঁচালি, শুনে আমার হাসি পেত প্রায়শ... ..
ভাবতাম ভালবাসা এমন...... যেখানে জড়িয়ে জাপটে ঝগড়াও আত্মিক হয়ে ওঠে,,
-----------------------------------------------------------,
উৎসবের শেষে আমাদের বিসর্জনে মত
ভোর রাতের বৃষ্টি ওই পাখি দুটো কে একলা করে গেছে,,
কয়েকটা খড়কুটো ঠোঁটে নিয়ে এখন সৎকার করতে ব্যাস্ত... যে খড়কুটোয়
একদিন ছই বাঁধার কথা ছিল,
...বৃষ্টিও পারে কখনো কখনো উৎসব কে চিহ্নহীন করতে, পারে অনেক আশ্রয় ধুয়ে দিতে,,
------------------------------------------------------------ ,
সকালের বিশেষ বিশেষ খবরে জানা গেলো
শহরের গা বেয়ে বয়ে যাওয়া নদীর বাঁধ ভেঙে
গেছে ভোর রাতের দুর্যোগের.... বিপন্ন হতে পারে নাগরিক জীবন যাত্রা................, হারাতে
হতে পারে অনেকের আশ্রয়......।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন