ভেবেছো আমি সফল চিরকাল, তুমিও কি
দেখতে পাওনি আমার ভেতোর একজন বিষন্ন
মানুষকে,
শরীর জুড়ে দেখেছো অসংখ্য অলংকার, কাছে
এসে ছুয়ে দেখো সমস্ত শরীরে পেরেক ফোটানো,,
আয়নায় যে মুখ দেখো তাতে আঁকা থাকে অভিজাতীয়
টুকিটাকি, ...... মুখ ফিরিয়ে একবার দেখো দারিদ্র্য কতটা
শিকড় বিছিয়েছে ভেতোর ভেতর।
মলাটে মলাটে রংমশাল আঁকা পাতা উল্টে দেখছো
কখনো... পাতার পর পাতা জুড়ে এক অন্ধকারের
সাম্রাজ্য প্রসারিত,
ঠোঁটে আঁকা সুখের হাসি বাঁধিয়ে রেখেছো সোনার ফ্রেমে
বুকের ভেতোর বয়ে চলা ক্ষয়ের নদী... তার ছবি
আঁকবে কোথায় ভেবে দেখো।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন