----------------------------
বছর কুড়ি এক দেওয়াল, এক ছাদ,....
বলতে পার সমস্ত সাজানো চতুর্ভুজ তোমার
আর আমার সাথে আছে,, এদের বুকে
জমা হয়েছে অজস্র কাহিনীর ফসিল , একে অপরের
পিঠে পিঠ ঠেকিয়ে রয়েছে৷ নিয়ম মেনে ,
সব রং আলাদা করে ফেলা যায় এদের... মিশে যেতে পারেনি
কেউ কারো অনুভবে,, যদি প্রশ্ন করি অনুভব ঠিক কেমন?
এরা কেউ সে উত্তর দিতে কি পারবে সুবর্ণা!
দুটো মানুষ কোনো অনুভূতির জন্ম দিতে পারেনি....
দীর্ঘ যাপনেও ,,
দুটো পথ যারা একসাথে পার হয় সময় ,... অথচ
কেউ কাউকে চেনে না, কখনো দু দন্ড বসেনি স্পর্শ
বিনিময়ে,,
তোমার পাশে হাঁটতে হাঁটতে অজান্তে শেখা নাটকের
সব অংক নিপুণ কারিগরিতে সাজানো ,
গল্পেরা আজো হাসে কথা বলে শুভেচ্ছা বিনিময়
করে....... দর্শকের হাততালি সাজিয়ে রাখে
ড্রইংরুমের শো-কেসে।
অথচ তুমি কিংবা আমি বরাবরই মৃত...
হয়তোবা জন্ম ছিল না "আমাদের" কখনোই।
কি অদ্ভুত ভাবে তুমি আমি আজ এতোগুলো বছর
সাজিয়ে চলেছি ফুলদানি, সাবধানী আঙুল
মেনে চলেছে খুব কাছ থেকে সমস্ত দূরত্ব,,
সুবর্ণা আমি এও জানি, পারবো তুমি আমি নাটকীয়
ভঙ্গিতে সাবধান হয়ে আরো অনেক অনেক
ক্যালেন্ডার পাতা হেঁটে যেতে,,
শুধু পারবো না তুমি আমি মিলে " আমরা " হতে ।
.............(সুবর্ণা প্রিয় দূরত্ব),
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন