রাতভর বৃষ্টির জল বাড়তে বাড়তে দুটো শহরেকে জুড়ে রাখা সাঁকোটা ডুবে গেল ... মাঝরাতে আকাশ ফুরিয়ে যাওয়ার মতো আমিও শূন্যে ভাসতে থাকি এযাবৎ । ফিরতি শীত হাওয়ায় মনখারাপ ভেসে ভেসে তোমার জানলার কাঁচে শিশির আঁকে , রোদ্দুরে গা মেলে শুকিয়ে নাও তোমার খামখেয়ালি সহবাস ... ,,অনেক দূরের খোলা মাঠে বাউলগানের আসর থেকে খসে পড়া দু-এক লাইন থেকে ... ঋণ ও নির্জনতা নিয়ে তোমার সব কবিতা বেঁচে ওঠে নতুন প্রেমিকার প্রেমে,, ঝিমধরা আয়নায় শহরের বুক খোলা বিজ্ঞাপনের প্রতিবিম্ব তোমাকে বধ
করে অনায়াসেই , তুমি বোঝো না এসবের কিছুই .......,
ঠিক তখন ঘন শ্যাওলার আস্তরণ লেপে দেয়
তোমার নাটকীয় ভালোবাসায় ,
আমি তখন তোমার গল্পের এক মৃত চরিত্র ছাড়া কিচ্ছু নয় ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন