সোমবার, ২৩ মার্চ, ২০২০

স্বেচ্ছা নির্বাসন

----------------------------  
 একা থাকা কিছু ছবি সময়ের কাছে গচ্ছিত
হোক... জলন্ত  উত্তাপ পার হয়ে  বাঁচতে চাওয়া 
  শব্দটার   হোক   জয়,  অন্ধকার খোলোসে 
লুকোনো  বোবা টানেল আর সকাল নাই বা দেখলো, 
তবু বেঁচে থেকো মানুষ বেঁচে থেকো দেশ  বাঁচুক গোটা
পৃথিবী, 
আমাদের অপেক্ষা কিছুটা দৈর্ঘ্যে প্রস্থে  বাড়ুক নেই ক্ষতি --
কলমের নিব গড়িয়ে নামুক কেবল  বেঁচে থাকার শুভেচ্ছা, 
এসো দুরত্ব মেনে লড়াইয়ে নামি,  অস্ত্রদের মত হই আমারা
ভীষণ রকম একা...     চতুর্ভুজে আঁকা   লক্ষ্মণ রেখা মেনে চলি,, 
এসো আজ প্রতিটা ভালোবাসাকে স্বেচ্ছায় বলি নির্বাসিত হতে... 
বলি আমরা ফিরবো কোনো এক নতুন সকালে নতুন দিনে 
আলটুসি কোনো ক্যান্টিনে.... 
এসো আজ একা থাকা কিছু ছবি গচ্ছিত রাখি সময়ের হাতে
আগামি কয়েক দিন।       
            

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন