বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২০

ফেরা চিঠি

--------------------------- 
ডাকপিয়ন ফিরিয়ে আনে চিঠি প্রতিবার, 
বলে যায় ঠিকানা ভুল ছিলো না.....ভুল ছিলো
পরিচয়,, 
কিছু পরিচয় জীবনে থেকে যায়.... সে পরিচয়ে 
জীবন থাকে না ,,  হাজার আফসোসে দেনাপাওনার
ঋন বাড়ে৷,   ফ্রেমে ঝোলানো হাসির পেছনে অজান্তে 
লাগে জং , দীর্ঘশ্বাসে ফেরা চিঠি অভিমান ভুলে তোমার
স্মৃতির হাতে হাত রেখে পার হয় রাস্তা, খোলা  ভাঙে চীনেবাদামের , 
কখনো চুমুক দেওয়া চায়ের ভাঁড়ে খুঁজে নেয়   ফেলে দেওয়া খুনসুটি.... 
এভাবে হাঁটতে থাকে ওরা কয়েক  জন্ম কিংবা তারও বেশি..,, 
ডাকপিয়ন বৃদ্ধ হয় চিঠিরা তখন পান্ডুলিপিতে রূপান্তর,  
মাধবীলতার নতুন জন্ম হয়.....  তোমার ঠিকানা ক্লান্ত হয়ে
পড়ে মুখ ফেরাতে ফেরাতে,, 
এক রোদডোবা সকালে নতুন কোনো অভিসারের পথ গিয়েছিল
আমার ঘুম ঘরের পাশ দিয়ে ----- নিঃশব্দের বুক চিরে  সমস্ত ফেরা চিঠিরা
সেদিন চিতকার করে বলেছিল ... এ পরিচয় ছিল শুধুই হৃদয়ের, 
তুমি অবাক হয়ে দেখেছিলে বহু বসন্ত আগে খেলার ছলে 
যে ফুল তুমি দিয়েছিলে তার একটা পাপড়িও শুকোয়নি আজও।                                     

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন