বদলাচ্ছে সময়, ঝড়ের শব্দে ভয় পাওয়া
পাখিদের ঠোঁট নিয়মমাফিক সঙ্গম অথবা
চুমুর বিশ্লেষণ বদলে ফেলছে,,
যদিও রয়ে গেছে দেওয়া আর নেওয়া....
বাকি উহ্য সব কেবল কথিত,
এখন মৃত্যু প্রসব করছে শূন্যস্থান
যেখানে যতিচিহ্ন জড়িয়ে আমাদের মত
বাহিত যারা শহরের নর্দমায় ফেলে দেওয়া
নির্ঘুম অস্থিরতা ,,
স্নান ঘর জুড়ে অসম্ভব বিরক্তে গড়িয়ে নামে
দো -তারার সরগম.... তোমার ভাষায় নীল
নদ বইছে গরল, বিষাক্ত তাই গৃহপালিত মানুষ,
গিলছে কিন্তু হজম করছে না এমন করেই তুমি
আমির সংসার,,
রাত ছবি আঁকে ক্যানভাস ভেবে সিলিংএ... প্রেমহীন
চোখ খোঁজে এমন কোনো মৃত্যু যার ত্রিমাত্রিক
শাব্দজব্দ রয়েছে গভিরে,,
গত কয়েক মাস একটাও চিঠি নিয়ে আসেনি
চিলেকোঠার সে ই সঙ্গিনী কবুতরটা জন্য প্রিয় অপেক্ষা...
ভিষন রকম বিসন্নতায় আচ্ছন্ন তাই...
ভেতোরের দহন লুকিয়ে সাজনো ঠোঁটে আজকাল
কেবল বিকিকিনির আসর, নেই দায় অথবা অঙ্গিকার
কেবল তুমি -আমি অংশিদার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন