--------------------------------------------------------
তোমার আমার বারণ অনেক,
বাইরে ঝড় এলোমেলো ঘর --
ঘুমের ওষুধ গুলতে থাকা রাতের
সাথে আপোষ এখন,
চেনা গন্ধ চেনা ছন্দ ছোঁয়া বারন
মানুষ দুটো অন্য কারো,
হয়তো তুমি হয়তো আমি শুনছি একই
গানের কলি , মনের খাতায় লিখছি শুধু
অভাবের হিসেব নিকেশ,,
সকাল বিকেল সন্ধ্যা রাত কাটছে নিদেন
বারণ মেনে, সময় যখন ছিল হাতে ব্যাস্ত
ছিলাম অজুহাতে......শেষ দেখাটা বুনছে
সুতো মাকুর টানে আঙুল খুঁজে,
ধরো যদি হঠাৎ দেখা তোমার আমার
চলতি পথে সেদিন তুমি অন্য কারো,,
বলবে জানি সময় পেলে হব একদিন
মুখোমুখি ব্যাস্ত এখন অনেক কারন, ,
এখন পড়ে শুধুই বারণ,
কারনে অকারন অনেক বারণ অনেক বারণ।। ....
মুন্ডু
উত্তরমুছুন