মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০

সুবর্ণা (৯০)

----------------------------
আমাকে নিয়ে যা  আমার থেকে,  আমার
কাঠামো টা ঘুন ধরে গেছে আজ বহুদিন 
নোনা ধরা ইঁটে কংকাল আর ঝুরঝুরে কড়িকাঠের
আগলে  বর্তে আছি,  তুই আমাকে এবার নিয়ে যা আমার থেকে। 
তুই ভুল ছিলিস না আমিও ঠিক ছিলাম  শুধু  দরবারি
সভায়   ঈশ্বর  ছিলেন  সময় আর   আমাদের ভুমিকা পুতুল,  
 বছর কুড়ি পরে  অনাথের আঁতুড়ঘর থেকে  আমাকে দত্তক
নিবি বলে গেছিস,  বলেছিলিস ঠিক এতগুলো দিন তুই তোর
বুকের ধুকপুকটা গচ্ছিত রাখ তোর ঘরে,  আমায় আরো
বলেছিলিস তুই হিসেব বুঝিস ভালো তাই কড়ায় গন্ডায়  
বুঝে নিবি এই আমিটার কাছে আমাকে, 
প্লিস এবার আমায় নিয়ে যা,,  আজ কুড়ি বছর পার 
হয়ে বেশ কয়েকবার ঋতু বদল হয়েছে আকাশে, ,   আমার
কাঠামোয় অজানা শোক গ্রাস করছে,  তারা  কিলবিল
করে প্রতি মুহূর্তে বংশ বাড়াচ্ছে, মাটির সাথে আমাকে
মিশিয়ে ফেলতে  আর বেশি সময়  লাগবে না ওদের,,  
কেউ যাতে বাইরে থেকে বুঝতে না পারে আমার খোলসের
জীর্নতা  আমি  সমস্ত প্রহর  চুনরং মাখিয়ে যাই বাইরের
দেওয়ালে,   
ক্লান্ত আমি নির্নিমেষ ঘুম আমার চোখ
থেকে শরীরে  নামছে,  তুই আয়  সুবর্ণা আমি
শেষ বার ঘুমিয়ে পড়ার আগে তুই আয় তোর আমার কাছে
 গচ্ছিত আমিটাকে নিয়ে যা,  আর কত মাইল পথ তোর
বাকি আমার কাছে আসতে বলবি আমায়? ,  
সুবর্ণা আমি বাঁচতে  চাই 
আমি তোর সাথে বাঁচতে চাই...
 আমায় আমার থেকে নিয়ে যা
আমি বাঁচতে চাই সুবর্ণা,, 
...............…(সুবর্ণা প্রিয় ইচ্ছা)            
               
       

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন