বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০

বহুদিন হলো

----------------------------
বহুদিন হলো ভালবাসাহীন আমার শহর 
বহুদিন হলো     উথাল-পাথাল  ঘরবন্দী মন, 
বহুদিন  নির্বাসনে একলা মানুষগুলো 
শহর জুড়ে  যেন   বিষন্ন দ্বিপের ছড়াছড়ি, 
বহুদিন হলো কৃষ্ণচুড়া কে দুপাশে  সংগি করে 
আমার চেনা পথে হেঁটে যাইনি, 
বহুদিন হলো নিভে গেছে ভীড় বাসে ঠেসাঠেসি
আর কোলাহল, 
বুকের ভিতর বাইশে শ্রাবণ আর বাইরে গুমোট
খাঁ খাঁ কিছুতেই তাল মেলাতে পারেনা সারাবেলা , 
বহুদিন ভালবাসাহীন আমার মতো অনেক মন 
বহুদিন স্পর্শহীন আমার গড়িয়ে নামা দুঃখ , 
বহুদিন শতমাইল দুরে চেনা অভিমানি ডাক নেই 
বহুদিন ফিরতি বিকেলে মন খারাপের ধু ধু হৃদয়
নেই, 
বহুদিন তোকে এক ছুট্টে ছুঁয়ে এসে   শেষ ট্রেনে
বাড়ি ফেরার নেই  তাড়া, 
আমার বহুদিনগুলো  স্তুপে স্তুপে পাহাড় হয়ে আমার 
সামনে দাড়িয়ে..... আমার বিষন্ন বহুদিনগুলো পড়ে
আছে একলা স্নেহহীন ..... 
আমার বহুদিনগুলোয়  সবুজ বৃষ্টির অপেক্ষায়, 
অপেক্ষা আমার বহুদিনের শহরে কোলাহল আসুক
প্লাবিত হয়ে, 
আমার বহুদিনগুলো  ভেসে যাক যেকোনো  অচেনা দেশে।      

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন