-----------------------------
ঠিক কতটা বেঁচে আছি জানি না
বলতে পারি না কেমন আছি....,
বুকের স্পন্দনে হাত রেখে ভয় কে শুধু
বলি সব ঠিক হয়ে যাবে... সব ঠিক হয়ে যাবে একদিন,
জানি না যুদ্ধ পরবর্তী সাক্ষী হওয়া হবে কিনা,
একটু বলতে পারি ক্ষীণ কোনো গলার স্বরে আজও
আমার ভেতোর মহলে কোলাহল সৃষ্টি করে
জীয়ল মাছের মত ভাবতে থাকি এখনো আমরা
মৃত নই।
জানি না মুখোমুখি হওয়ার দিন আবার কখনো
আসবে কিনা, জানি না শহরের রাস্তায় আর
কখনো কোনো ভীনদেশীর অপেক্ষায় একের
পর এক সিগারেটের ধোঁয়া বে-ফিকর হবে কি না,
শুধু জানি আজও আছে সামান্য কিছু অভিমান
পুঁজি.. তাই তো কোথাও রয়েছি বেঁচে,
শুধু জানি হাজারো মুসকিলে আমার রাস্ট্র, সময়,
শহর একটা দ্বীপের মতো, যেখানে কোনো যতিচিহ্ন
ছাড়াই আমার বাঁচা তোমার ভেতোর,,
আমার সমস্ত জীবনের উপার্জন এটুকুই,
বেশি কিছু কিনতে পারবো ভাবিনি কখনো,
কারন বেঁচে থাকায় যাকিছু প্রয়োজন তা ছিল না
চাওয়ায়, জরুরী ছিল একটা দ্বীপের,
তোমার কাছে শিখেছি চাওয়া আর জরুরীর তফাৎ...
তাই কখনো কিনতে চাইনি পাহাড় , কিংবা নদী কেনার
কথা মনে আসেনি কোনোদিনই,
দ্বীপটুকুই আমার রাস্ট্র আমার শহর আমার সময়,
শুধু জানি ভালো থাকতে হবে সেই দ্বীপের জন্য
বুকের ভয়ে হাত রেখে বলতে হবে সব... সব একদিন
ঠিক হয়ে যাবে......
আমি জানি শুধু আমার পৃথিবী ওই দ্বীপটুকুই
যেখানে সব শেষে রাখা তোমার সাক্ষর,
আমি সেই সাক্ষরে হাত বুলিয়ে
প্রার্থনা করি প্রতি প্রহরে সব ঠিক হয়ে যাবে
সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন