---------------------------------------
হাঁটতে হাঁটতে বছর কিছু পার হয়েছে ক্যালেন্ডারে,
নিশর্ত নেই আগের মত প্রেমের হাওয়া সহজগুলো
কোথাও এখন দলছুট মেঘ,
রোদবৃষ্টির নিয়ম মেনে একটু শর্ত একটু বোঝা,
একটু আধটু বুঝেও নেওয়া,
পুরনো সাবিত্রী প্রেমে ধুলোর পরে জমছে ধুলো
হিসেব করে কথা বলা জানতে চাওয়া অসুখবিসুখ
রোগের কথা,,
সাতসতেরো সংসারনামা কোথায় ছিল কম কখনো?
তোমার কাছে শর্তহীন হতেই আমি হয়েছিলাম নিয়মহীন,
ঘ্যান ঘ্যানে সব ছিল আগেও এখনো আছে ভাঁড়ার জুড়ে....
তুমিও এখন তাদেরই দলে হারিয়ে গেছো যাপন জালে,
ভুলে গেছ আমরা কেন নিয়ম ভেঙে ঘর পালানো।
আমি আজো অপেক্ষাতেই তুবড়ি হাসি তোমার থেকেই,,
এমন তোমায় চাইনি কোথাও আমার সাথেও অংক বুঝে
সাংসারিক ফর্দ মেলাও,, তোমার কাছে বাঁচতে যাই
মৃত্যু সে তো জলের দামে বিকোয় ফুটপাতেরই ধারে ধারে,
তুমিও এখন কালের ঘরে আগুন রোদে গেছো ঝলসে,
হয়তো এবার ফিরতে হবে অন্ধকারের সেই খোলোসে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন